ঢাকা | সেপ্টেম্বর ১৪, ২০২৬ - ১১:৫৫ অপরাহ্ন

শিরোনাম

সৎসঙ্গ রাজশাহী জেলা শাখার নতুন কমিটি গঠন

  • আপডেট: Monday, September 14, 2026 - 10:17 pm

স্টাফ রিপোর্টার: শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ, রাজশাহী জেলা শাখার আগামী তিন বছরের জন্য ৫১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

এতে প্রিয়নাথ ফৌজদারকে সভাপতি এবং মুকুল কুমার বর্দ্ধনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। গত শুক্রবার রাজশাহীস্থ ধর্মসভা মিলনায়তনে জেলা শাখার বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বিদায়ী সভাপতি রনজিৎ কুমার কবিরাজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সৎসঙ্গ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সহ-প্রতি ঋত্বিক হিরন্ময় ঘোষ।

জেলা ও বিভিন্ন উপজেলার প্রায় তিন শতাধিক ভক্তের উপস্থিতিতে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে সৎসঙ্গের সেবামূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।