ঢাকা | সেপ্টেম্বর ১৪, ২০২৬ - ১১:৪০ অপরাহ্ন

শিরোনাম

রাসিক প্রশাসকের সঙ্গে চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সাক্ষাৎ

  • আপডেট: Monday, September 14, 2026 - 10:39 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির রাজশাহী বিভাগীয় জেলা শাখার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

সোমবার দুপুরে নগর ভবনে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে সমিতির নেতৃবৃন্দ রাজশাহী বিভাগীয় জেলা শাখার নবগঠিত কমিটি সম্পর্কে রাসিক প্রশাসককে অবহিত করেন। একই সঙ্গে সরকারি কর্মচারীদের বিভিন্ন বিষয়, সাংগঠনিক কার্যক্রম এবং কর্মচারীদের ন্যায়সংগত দাবিসহ বিভিন্ন বিষয়ে তাঁর সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় রাজশাহী বিভাগীয় জেলা কমিটির সভাপতি মাসুদ রানা (বাবু), সাধারণ সম্পাদক মাসুদ রানা, সিনিয়র সহসভাপতি জহিরুল ইসলাম (জনি), সহসভাপতি সালাউদ্দিন হাওলাদার, রাশেদ আলী, বাবুর আক্তার, বাচ্চু শেখ, রবিউল ইসলাম, শেখ খুরশিদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ গোলাম মোস্তফা ও আনোয়ার হোসেন (মানিক)সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটি গত ৩০ জুলাই রাজশাহী বিভাগীয় জেলা শাখার ৪১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি আগামী তিন বছরের জন্য অনুমোদন দেয়।