চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ ও শিশু শ্রম প্রতিরোধে সভা
চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নকে বাল্যবিবাহ, শিশু শ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়ামুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ঝিলিম ইউনিয়ন পরিষদ চত্বরে চাঁপাইনবাবগঞ্জ এডিপি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম লুৎফর হাসান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমনুরা পুলিশ ফাঁড়ির কনস্টেবল মোস্তাফিজুর রহমান, শিক্ষক মুকলেছুর রহমান, কুত-র-তি খোদা ও গণমাধ্যমকর্মী আব্দুল বাশির।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা উত্তম মণ্ডল। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।











