ঢাকা | অগাস্ট ২৮, ২০২৬ - ১:৩৫ পূর্বাহ্ন

রাণীনগরে ৬ বছরের শিশুকে গণধর্ষণ, হাসপাতালে ভর্তি: গ্রেপ্তার-২

  • আপডেট: Thursday, August 27, 2026 - 10:26 pm

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মাত্র ৬ বছরের শিশুকে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার বিকেলে এঘটনা ঘটলে শিশুর মা বাদী হয়ে রাতে থানায় মামলা দায়ের করেছেন।

থানা পুলিশ বুধবার রাতেই অভিযান চালিয়ে ২কিশোরকে গ্রেপ্তার করেছে। ধর্ষণের শিকার শিশুকে রক্তাক্ত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল জানান, বুধবার বিকেলে ওই শিশু খেলা করছিল। এসময় প্রতিবেশি দুই কিশোর শিশুকে মোবাইলে কাটুন দেখানোর কথা বলে বাড়িতে ডেকে নিয়ে যায়।

এরপর ঘরের মধ্যে নিয়ে জোরপূর্বক একে একে ওই দুই কিশোর পালাক্রমে শিশুকে ধর্ষণ করে। এসময় শিশুর মা শিশুকে খুঁজতে থাকলে দুই কিশোর শিশুকে ফেলে পালিয়ে যায়।

পরে পরিবারের লোকজন জানতে পেরে ওই বাড়ি থেকে শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে রাণীনগর হাসপাতালে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হলে বুধবার রাতে উন্নত চিকিৎকার জন্য নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে দুই কিশোরকে আসামি করে বুধবার রাতে রাণীনগর থানায় মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলার প্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে ১৫ ও ১৬ বছর বয়সি ওই দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়।

ধর্ষণে শিশুর প্রচুর রক্তক্ষরণ হচ্চে। তাকে রক্তাক্ত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গণধর্ষণের কথা স্বীকার করেছে গ্রেপ্তার দুই কিশোর। তাদেরকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।