ঢাকা | অগাস্ট ২৬, ২০২৬ - ১২:০১ পূর্বাহ্ন

শিরোনাম

পোরশায় এমপিকে দুই গ্রামবাসীর সংবর্ধনা প্রদান

  • আপডেট: Tuesday, August 25, 2026 - 10:28 pm

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ-০১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে গণসংবর্ধনা দিয়েছে নওগাঁর পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়নের বাজিনাপুকুর ও শিমুলডাঙ্গা গ্রামবাসীরা।

গত সোমবার সন্ধ্যায় সংশ্লিষ্ট গ্রামবাসীদের আয়োজনে এ সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন ঘাটনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আফসার আলী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন বাবু ও ঘাটনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোদাচ্ছের রহমান।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঘাটনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদ রানা, শহীদুল ইসলাম মাস্টারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকাবাসী।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মোস্তফিজুর রহমান এলাকা ও জনগণের উন্নয়নে বিএনপি সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন এবং বাজিনাপুকুর-শিমুলডাঙ্গা এলাকার সার্বিক সুষম উন্নয়নে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এর আগে আয়োজক ও গ্রামবাসীর পক্ষ থেকে অতিথিকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।