নিয়ামতপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নিয়ামতপুর উপজেলার দামপুরা উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভীত বিশিষ্ট ১ তলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ- ১ আসনের (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সাজ্জাদ আলী টিটু। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন নওগাঁ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুর আলম, উপজেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ শফিউল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রকিব মোল্লা প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।











