তানোরে তালসহ বিভিন্ন বীজ বপনের উদ্বোধন
তানোর প্রতিনিধি: তানোরসহ খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলের জলবায়ু সহনশীল ও স্থানীয় বিভিন্ন প্রাণ বৈচিত্রের খাদ্য নিরাপত্তায় বৃক্ষরোপণ ও তাল বীজবপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সঙ্গে সংহতি জানিয়ে বরেন্দ্র অঞ্চল তথা রাজশাহীসহ চাঁপাইনবাবগঞ্জ জেলাতে ১০ লক্ষ দেশি প্রজাতির ফলজ, বনজ এবং ওুষধি বৃক্ষের বীজ বপনের লক্ষ্যে রাজশাহীর তানোর উপজেলার তালন্দ গ্রামের ২ কিলোমিটার রাস্তায় তাল বীজ বপন করে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
মঙ্গলবার দুপুরে উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক, গ্রিন কোয়ালিশন এবং তালন্দ আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের যৌথ আয়োজনে বৃক্ষরোপণ ও তাল বীজ বপনের উদ্বোধন করেন জাতীয় কৃষিপদক প্রাপ্ত স্বশিক্ষিত কৃষি গবেষক ও গ্রিন কোয়ালিশন তানোর উপজেলার আহ্বায়ক কৃষক নুর মোহাম্মদ। এসময় বৃক্ষরোপণে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক মৃনাল কুমার পাল, মনিরা খাতুন, জয়ন্তী রানীসহ স্কুলটির সকল শিক্ষক ও প্রায় দুই শতাধিক শিক্ষার্থী।











