ঢাকা | অগাস্ট ২৬, ২০২৬ - ১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন তিন সহকারী প্রক্টর নিয়োগ

  • আপডেট: Tuesday, August 25, 2026 - 10:41 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজনকে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। নিয়োগপ্রাপ্তরা হলেন সংস্কৃতি বিভাগের অধ্যাপক শেখ মো. নূরুজ্জামান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক ফিরোজ হোসেন এবং গণিত বিভাগের প্রভাষক  শফিক উল্লাহ।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। রাবি উপাচার্য প্রফেসর ফরিদুল ইসলাম এ নিয়োগ আদেশ প্রদান করেন। নবনিযুক্ত তিন সহকারী প্রক্টর মঙ্গলবার দুপুরেই আনুষ্ঠানিকভাবে তাঁদের নিজ দায়িত্বে যোগ দিয়েছেন।

দায়িত্ব গ্রহণকালে উপস্থিত ছিলেন দর্শন বিভাগের সভাপতি প্রফেসর আরিফুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, পরিবহন দপ্তরের প্রশাসক প্রফেসর আব্দুল মান্নান, দর্শন বিভাগের প্রফেসর মজিবুর রহমান, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের প্রফেসর এ নাইম ফারুকী এবং সহকারী প্রক্টর প্রফেসর গিয়াস উদ্দিন আহমেদ, প্রফেসর মুহা. রফিকুল ইসলাম ও প্রফেসর মুহা. বিলাল হুসাইনসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।