ঢাকা | অগাস্ট ২৫, ২০২৬ - ১:১৩ পূর্বাহ্ন

শিরোনাম

শিরোইল বাস টার্মিনাল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান

  • আপডেট: Monday, August 24, 2026 - 11:22 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর শিরোইল বাস টার্মিনালের সার্বিক অবকাঠামো ও বর্তমান অবস্থা সরজমিনে পরিদর্শনের পাশাপাশি আধুনিক টার্মিনাল গড়ার আশ্বাস দিয়েছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

গত রোববার স্থানীয় বাসচালকদের বিশেষ আবেদনের প্রেক্ষিতে তিনি পরিদর্শনে যান এবং চালক ও শ্রমিক নেতাদের সাথে পরিবহন ব্যবস্থার নানা সমস্যা নিয়ে আলোচনা করেন।

পরিদর্শনকালে আরডিএ চেয়ারম্যান বলেন, রাজশাহীকে একটি সুপরিকল্পিত ও যাত্রীবান্ধব আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সমন্বিত প্রচেষ্টার বিকল্প নেই। শিরোইল বাস টার্মিনালকে আধুনিক, পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবর্ধন করার জন্য প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে। তবে এই উন্নয়ন নিশ্চিত করতে পরিবহন মালিক ও চালকসহ সকলের সর্বাত্মক সহায়তা ও শৃঙ্খলা মেনে চলা জরুরি। পরিদর্শনের সময় আরডিএর সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান ও এস্টেট অফিসার মো. বদরুজ্জামান উপস্থিত ছিলেন।