ঢাকা | অগাস্ট ১৬, ২০২৬ - ১:৪৬ পূর্বাহ্ন

নগরীতে আরএমপির অভিযানে গ্রেপ্তার ২৪

  • আপডেট: Saturday, August 15, 2026 - 10:58 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার সকালে আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক সংক্রান্ত মামলায় ৬ জন এবং অন্যান্য মামলায় ১৩ জন আসামি রয়েছেন। এ তথ্য নিশ্চিত করে আরএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, গ্রেপ্তারকৃত ২৪ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।