ঢাকা | জুলাই ২৭, ২০২৬ - ১২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম

রাণীনগরে নৌকা থেকে পানিতে পড়ে বৃদ্ধের মৃত্যু

  • আপডেট: Sunday, July 26, 2026 - 10:21 pm

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গরুর ঘাস কেটে নৌকা যোগে বাড়ী ফেরার পথে বিলের পানিতে পড়ে আব্দুল হোসেন (৬৫) নামে একবৃদ্ধ মারা গেছেন।

রোববার বেলা ১১টায় নৌকা থেকে পড়ে বিলের পানিতে নিখোঁজ হলে দুপুর ১টার দিকে স্থানীয় লোকজন মরদেহ উদ্ধার করে। আব্দুল হোসেন উপজেলার দাউদপুর বেলোবাড়ী গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল ওই পরিবারের বরাত দিয়ে জানান, রোববার বেলা ১১টার দিকে আব্দুল হোসেন তার স্ত্রীকে সাথে নিয়ে বেলোবাড়ী বিলে নৌকা যোগে গরুর ঘাস কাটতে যান। এরপর ঘাস কাটা শেষে বাড়ী ফেরার পথে মাথা ঘুরে নৌকা থেকে বিলের পানিতে পরে যায়। এসময় তার স্ত্রী লোকজনকে ডাকতে থাকলে স্থানীয় লোকজন ছুটে গিয়ে খুঁজতে থাকে।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে স্থানীয়দের সাথে যোগ দেয়। ঘটনার প্রায় দুই ঘন্টা পর বিলের পানির মধ্য থেকে আব্দুল হোসেনকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল হোসেনকে মৃতু ঘোষনা করেন। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।