ঢাকা | জুলাই ২৬, ২০২৬ - ১২:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে বাজাজ পালসার জিমখানা ‘গো ফর গোল্ড’ রাইডিং ক্যাম্পের সূচনা

  • আপডেট: Saturday, July 25, 2026 - 10:37 pm

স্টাফ রিপোর্টার: মোটরসাইকেল প্রেমীদের সর্বাধুনিক রাইডিং অভিজ্ঞতা ও প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিতে দেশব্যাপী বাজাজ পালসার জিমখানা “গো ফর গোল্ড” টেস্ট রাইডিং ক্যাম্প শুরু করেছে উত্তরা মোটরস।

এরই অংশ হিসেবে শনিবার রাজশাহীর কেন্দ্রস্থল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই টেস্ট রাইড কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ সূচনা করা হয়েছে।

এই ক্যাম্পের মূল লক্ষ্য হলো বাজাজ পালসার এন ১৬০ মোটরসাইকেলটির আধুনিক ডুয়েল চ্যানেল এবিএস, ডিজিটাল কনসোল, ফিউয়েল ইনজেকশনসহ ইউএসডি ফর্ক, টার্ন-বাই-টার্ন নেভিগেশন ও রাইডিং মোডের ব্যবহারিক ধারণা দেওয়া।

প্রয়োজনীয় বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রদর্শন করে বাইকাররা সরাসরি এই আরামদায়ক রাইডিং অভিজ্ঞতায় অংশ নিতে পারছেন।

দীর্ঘ দুই দশক ধরে দেশের বাইক প্রেমীদের হৃদয়ে আস্থার প্রতীক হয়ে থাকা পালসার ব্র্যান্ডের পরবর্তী জিমখানা রাইডিং ক্যাম্পটি আগামী ১ আগস্ট শনিবার বগুড়ায় অনুষ্ঠিত হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।