ঢাকা | জুলাই ২৬, ২০২৬ - ১২:২৫ পূর্বাহ্ন

শিরোনাম

পোরশায় কমিউনিটি পুলিশং সভা অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, July 25, 2026 - 10:27 pm

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় সড়কে অপরাধ এবং মাদক প্রতিরোধে মতবিনিময় ও কমিউনিটি পুলিশং সভা অনুষ্ঠিত হয়েছে।

পোরশা থানার আয়োজনে  শনিবার বিকালে সরাইগাছি পুলিশ বক্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান।

প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ আসনের  সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। সভা শেষে প্রধান অতিথি সংসদ সদস্য সরাইগাছি পুলিশ বক্সের উদ্বোধন করেন। এসময় প্রধান অতিথি পোরশা উপজেলাকে মাদকমুক্ত ও রোড ডাকাতী প্রতিরোধে স্থানীয় প্রশাসনের সাথে সকলকে কাজ করার আহবান জানান।

সভায় ইউএনও রাকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অবস এন্ড ক্রাইম) জয়ব্রত পাল, সাপাহার সাকের্লের এএসপি শ্যামলী রানী বর্মন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাদিকুল ইসলাম, সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান চৌধুরী, কমিউনিটি পুলিশিং এর সভাপতি আব্দুল গণিসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।