ঢাকা | জুলাই ২৬, ২০২৬ - ১২:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম

এসিআই ফ্রিডমের ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের সমাপনী ও মেয়াদ বৃদ্ধি

  • আপডেট: Saturday, July 25, 2026 - 10:31 pm

সোনালী ডেস্ক: এসিআই হাইজিন প্রোডাক্টস বিজনেসের জনপ্রিয় ফিমেল হাইজিন ব্র্যান্ড ‘ফ্রিডম’ আয়োজিত বিশেষ “স্কুটি নাকি গোল্ড?” ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার হস্তান্তর করা হয়েছে।

সম্প্রতি রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে ‘ফ্রিডম ফিয়েস্তা’ শীর্ষক এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মাঝে স্কুটি ও স্বর্ণমুদ্রা তুলে দেওয়া হয়। একই সঙ্গে গ্রাহকদের ব্যাপক আগ্রহ ও ভালোবাসার কথা বিবেচনা করে ক্যাম্পেইনটির সময়সীমা আগামী আগস্ট ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী, স্থপতি ও শিক্ষাবিদ অপি করিম, যিনি হাইজিন খাতে ফ্রিডমের এই প্রশংসনীয় উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে এসিআই কনজ্যুমার বিজনেসের প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল ইসলাম, বিজনেস ডিরেক্টর খন্দকার ইশতিয়াক আহমদ, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর মো. নাহিদ নেওয়াজসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

বক্তারা নারীদের নিরাপদ স্বাস্থ্যবিধি ও সুস্থতা নিশ্চিতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আলোঝলমলে অনুষ্ঠানটির শেষাংশে সংগীতশিল্পী প্রীতমের পরিবেশনা, ম্যাজিক শো ও স্ট্যান্ড-আপ কমেডি আমন্ত্রিত অতিথিদের মুগ্ধ করে।