নওগাঁয় লেখালেখি বিষয়ক দিনব্যাপী কর্মশালা
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সাহিত্যের ভীত মজবুত করতে “লেখালেখি বিষয়ক দিনব্যাপী কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শহরের ঐতিহাসীক প্যারীমোহন লাইব্রেরী মিলনায়তনে কর্মসূচীর উদ্বোধনী আলোচনায় অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক অনীক মাহমুদ।
স্থানীয় সামাজিক সাংষ্কৃতিক সংগঠন একুশে পরিষদ আয়োজিত কর্মশালায় অর্ধশত লেখক, কবি সাহিত্যিক ও শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। দিনব্যাপী আলোচনায় বক্তাগণ বাঙলা সাহিত্য ও সাহিত্য রচনার উপর বিস্তারিত আলোচনা করেন। কর্মশালায় সভাপতিত্ব করেন একুশে পরিষদের সভাপতি এ্যাডভোকেট ডিএম আব্দুল বারি।











