ঢাকা | জুলাই ২৬, ২০২৬ - ১:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম

বদলগাছিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ

  • আপডেট: Saturday, July 25, 2026 - 10:28 pm

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল, শিক্ষাবৃত্তির অর্থ ও উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার বদলগাছী উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার সব শ্রেণি-পেশার মানুষের উন্নয়নে কাজ করছে। বিশেষ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষা, দক্ষতা ও জীবনমান উন্নয়নে বিভিন্ন বাস্তবমুখী কর্মসূচি গ্রহণ করেছে।

এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ৮টি ইউনিয়নের ৩৮জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী  শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল, ২৫ জন উপকারভোগীর মাঝে সেলাই মেশিন এবং ২৫৪ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ করা হয়। শিক্ষাবৃত্তির আওতায় প্রাথমিক স্তরের ১২৬ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৩ হাজার টাকা, মাধ্যমিক স্তরের ৭৬ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৫ হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিক স্তরের ৫১ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৭ হাজার টাকা করে প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী প্রমূখ।