মাঠের অভিজ্ঞতায় ব্যবসায়িক কৌশল সাজাচ্ছে ইউনিলিভার
সোনালী ডেস্ক: এফএমসিজি খাতের পরিবর্তনশীল ভোক্তা চাহিদা ও স্থানীয় বাজারের বাস্তব চিত্র অনুধাবনে সরাসরি মাঠপর্যায়ের মতামতকে প্রাধান্য দিচ্ছে ইউনিলিভার বাংলাদেশ।
এ লক্ষ্যে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান দেশের বিভিন্ন অঞ্চলের বাজার ও পরিবেশকদের সাথে নিয়মিত মতবিনিময় করছেন।
বাংলাদেশের প্রায় ৪ বিলিয়ন ডলারের প্রসাধন ও নিত্যব্যবহার্য পণ্যের বাজারের বড় একটি অংশ চালিত হয় প্রান্তিক মুদি দোকান ও পাইকারি বিক্রেতাদের মাধ্যমে। মূল্যস্ফীতি এবং আঞ্চলিক চাহিদার পার্থক্যের কারণে বর্তমানে ভোক্তাদের কেনাকাটার ধরনে পরিবর্তন এসেছে।
এসব বিষয় সরাসরি পর্যবেক্ষণ করে সঠিক ব্যবসায়িক সিদ্ধান্ত নিচ্ছেন ইউনিলিভারের উচ্চপর্যায়।
প্রতিষ্ঠানের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডাটা প্ল্যাটফর্ম ‘আইকিউ নেক্সাস’-এর পাশাপাশি মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতাকে একত্রিত করে পণ্য সরবরাহ ও বিপণন কৌশল আধুনিকায়ন করছে প্রতিষ্ঠানটি, যা ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে।











