ঢাকা | জুলাই ২২, ২০২৬ - ২:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম

রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ, সরেজমিনে পরিদর্শন আরডিএ চেয়ারম্যান’র

  • আপডেট: Tuesday, July 21, 2026 - 10:56 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর ৩ নম্বর ওয়ার্ডস্থ নতুন বিল শিমলা এলাকায় রাস্তার নির্ধারিত জায়গা না রেখে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

মঙ্গলবার বেলা দেড়টার দিকে আরডিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও প্রকৌশলীদের সাথে নিয়ে তিনি সরজমিনে তদন্তে যান।

স্থানীয় বাসিন্দাদের দাবি, ড. আনোয়ার হোসেন ও তার অংশীদাররা নির্ধারিত রাস্তার জায়গা না ছেড়ে একতলা ভবন নির্মাণ করায় চলাচলের পথ সঙ্কুচিত হয়ে পড়েছে। পরিদর্শনের সময় অভিযুক্ত ড. আনোয়ার হোসেনের সাথে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ঘটনা প্রসঙ্গে আরডিএ চেয়ারম্যান জানান, অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তদন্তে নিয়মের তোয়াক্কা না করে ভবন নির্মাণের প্রমাণ পাওয়া গেলে আরডিএ-এর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।