ঢাকা | জুলাই ২২, ২০২৬ - ২:৫২ পূর্বাহ্ন

শিরোনাম

চাঁপাইয়ে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

  • আপডেট: Tuesday, July 21, 2026 - 10:45 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের বাদুড় তলা গ্রামের ভিখু মন্ডলের স্ত্রীী হাসিনা বেগম (৪৫), তার ভাতিজি আশা খাতুন (৩২) ও আশা খাতুনের শিশু কন্যা মিম আক্তার (১৩)। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকরামুল হোসাইন।

বারোঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ ও পরিবারের বরাত দিয়ে ওসি জানান, বৃষ্টিতে ভিজা লোহার মই দিয়ে প্রথমে ছাদে উঠছিলেন আশা খাতুন। মইয়ে লেগে থাকা বৈদ্যুতিক তারে আশা খাতুন বিদ্যুস্পৃষ্ট হয়, তাকে বাঁচাতে গিয়ে ফুপু হাসিনা বেগম ও শিশু মিম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সদর থানার ওসি একরামুল হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত তিন জনের মরদেহ উদ্ধার করছে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।