সবুজ-প্রাকৃতি ফিরিয়ে আনতে কাজ করছে বিএনপি: শাহিন শওকত
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত বলেছেন, বিভিন্ন সময়ে প্রকৃতিকে অত্যন্ত পরিকল্পিত ভাবে ধ্বংস করা হয়েছে। বাংলাদেশের বিপন্ন অবস্থাকে মুছে ফেলে আবার সবুজ ও প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনতে বিএনপি কাজ করছে।
মঙ্গলবার দুপুরে প্রথম ধাপে চাঁপাইনবাবগঞ্জের ছত্রাজিতপুর বাজার হতে ইসরাইল মোড় পর্যন্ত মহাসড়কের দুই ধারে বৃক্ষের চারা রোপণ শেষে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জাম, লিচু, কাঁঠাল, কৃষ্ণচূড়া ও মেহগনিসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মবিনুর রহমান মিঞা, সদস্য সচিব হায়াতউদ্দৌলা, শিবগঞ্জ পৌর বিএনপির আহবায়ক জিন্নুর রহমান ও যুগ্ম আহবায়ক আহসান কবির টুটুলসহ অনেকে। উল্লেখ্য, বিএনপির প্রতিশ্রুতি ২৫ কোটি বৃক্ষের চারা রোপণের অংশ হিসেবে এই চারা রোপণ করা হয়েছে।











