ঢাকা | জুলাই ২২, ২০২৬ - ১২:৪২ পূর্বাহ্ন

শিরোনাম

তানোরকে বিদ্যালয় থেকে ঝড়ে পড়া, বাল্য বিয়ে ও শিশুশ্রম মুক্ত ঘোষনা

  • আপডেট: Tuesday, July 21, 2026 - 10:47 pm

সাইদ সাজু, তানোর থেকে: আমার উপজেলা আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্য বিবাহ, শিশু শ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া মুক্ত’ এই প্রতিপাদ্যকে নামনে রেখে তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে বিদ্যালয় থেকে ঝরে পড়া মুক্ত ও বাল্য বিবাহ এবং শিশু শ্রম মুক্ত উপজেলা হিসেবে ঘোষনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া প্রোগ্রাম অফিসের সহযোগিতায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার এন্ড্রিকাসের সাঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে শপথ বাক্য পান করান তানোর উপজেলা মহিলা বিষয়ক অফিসার হাবিবা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সিনিয়র ডিরেক্টর অপারেশন চন্দন জেড গোমেজ, তানোর থানার তদন্ত ওসি মোয়াজ্জেম হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার শহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসি, পাঁচন্দর ইউপির চেয়ারম্যান আব্দুল মতিন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ডেপুটি ডিরেক্টর ফিল্ড অপারশেন রাজু উইলিয়াম রোজারিও।

উল্লেখ্য, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া প্রোগ্রাম অফিসের উদ্যোগে গত বছরের ১৮ই ডিসেম্বর থেকে তানোর উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌর সভাকে বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত ও বিদ্যালয় থেকে ঝরে পড়া মুক্ত বিষয়ক বিভিন্ন সচেতনতা মুলক কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি শিশু শ্রমে নিয়োজিত পরিবার গুলোকে আয় বৃদ্ধি মুলক কর্মকান্ড সম্পৃক্ত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আনুষ্ঠানিক ভাবে তানোর উপজেলাকে বিদ্যালয় থেকে ঝরে পড়া, বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত ঘোষনা করা হলো।