ঢাকা | জুলাই ২২, ২০২৬ - ৩:২০ পূর্বাহ্ন

শিরোনাম

সাত মাস বেতন বন্ধ কর্মবিরতিতে রাজশাহী মেডিকেলের ওসিসি কর্মীরা

  • আপডেট: Tuesday, July 21, 2026 - 10:56 pm

স্টাফ রিপোর্টার: বকেয়া বেতন পরিশোধ ও চাকরি রাজস্বকরণের দাবিতে কর্মবিরতি শুরু করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি), ট্রমা সেন্টার ও ডিএনএ প্রোফাইলিং ল্যাবের কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার সকাল থেকে জরুরি বিভাগের সামনে ব্যানার টাঙিয়ে তারা এই কর্মবিরতি পালন করছেন। আন্দোলনরত কর্মীরা জানান, গত সাত মাস ধরে তাদের বেতন এবং অফিস পরিচালন বাবদ কোনো বরাদ্দ দেয়া হয়নি। ২০১৬ সালেও ৯ মাসের বেতন বকেয়া ছিল যা পরবর্তীতে পরিশোধ করা হয়নি। বর্তমানে বহুল প্রয়োজনীয় এই সেবাগুলোকে আউটসোর্সিং প্রক্রিয়ায় নেওয়ার চেষ্টা করা হলেও দরপত্র সংক্রান্ত পরীক্ষা পরবর্তীতে বাতিল করা হয়।

সংশ্লিষ্টরা সতর্ক করেছেন, ওসিসি ও ডিএনএ ল্যাবের কর্মবিরতির ফলে নিপীড়িত নারী ও শিশুরা বিনামূল্যে আইনি সহায়তা, ট্রমা কাউন্সিলিং ও ডিএনএ টেস্ট সেবা থেকে বঞ্চিত হবেন। রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামীম আহমেদ জানান, রোগীদের বিকল্প সেবা ব্যবস্থা এবং কর্মচারীদের বেতন জটিলতা নিরসনে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।