বরেন্দ্র অঞ্চলকে কৃষি জোনে রূপান্তরের তাগিদ বিএমডিএ চেয়ারম্যানের
স্টাফ রিপোর্টার: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সার্বিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, সেচ ব্যবস্থার আধুনিকায়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে এক উচ্চপর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় বিএমডিএ-এর প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি বলেন, খাদ্য নিরাপত্তায় বরেন্দ্র অঞ্চল অনন্য ভূমিকা রাখছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে ভূগর্ভস্থ ও ভূ-উপরিস্থ পানির সঠিক ব্যবহার, আধুনিক সেচ প্রযুক্তি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা জরুরি।
সভায় চলমান উন্নয়ন প্রকল্পের গতি বাড়ানো, মাঠ পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করা এবং সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়। এ সময় বিএমডিএ-এর নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামানসহ রাজশাহী ও রংপুর বিভাগের ঊর্ধ্বতন প্রকৌশলী ও প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।











