ঢাকা | জুলাই ২১, ২০২৬ - ৫:১৩ অপরাহ্ন

শিরোনাম

পিরিজপুর মাদ্রাসার পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসক ঈশাকে সম্মাননা প্রদান

  • আপডেট: Monday, July 20, 2026 - 10:21 pm

স্টাফ রিপোর্টার: গোদাগাড়ী উপজেলার পিরিজপুর আলিম মাদ্রাসার পক্ষ থেকে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা)-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

সোমবার জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎকালে এ সম্মাননা স্মারক তুলে দেন পিরিজপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সালাম এবং শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম (বিপ্লব)। সৌজন্য সাক্ষাৎকালে শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং সমাজ উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় পিরিজপুর আলিম মাদ্রাসার পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসকের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড, শিক্ষা ও সামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।