ঢাকা | জুলাই ২১, ২০২৬ - ১০:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম

বাঘায় পদ্মায় ডুবে মহিষের রাখালের মৃত্যু

  • আপডেট: Monday, July 20, 2026 - 10:25 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় পদ্মায় মহিষকে গোসল করাতে নেমে ডুবে ফারুক হোসেন (৩৫) নামের এক রাখালের মৃত্যু হয়েছে। গত রোববার দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার পালপাড়া এলাকার পদ্মা নদীর ক্যানেলে এ দুর্ঘটনা ঘটেছে। ফারুক হোসেন উপজেলার গড়গড়ি ইউনিয়নের সরেরহাট গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির মহিষকে গোসল করানোর জন্য পালপাড়া পদ্মা নদীর ক্যানেলে নিয়ে যান ফারুক। গোসলের এক পর্যায়ে তিনি পানিতে ডুবে যান এবং কাদার মধ্যে আটকে পড়েন। তার বাড়ি ফিরতে দেরি হওয়ায় স্বজনরা খোঁজ করতে গিয়ে পানির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করেন। এ বিষয়ে স্থানীয় মাহাবুব আলম জনি বলেন, ফারুকের আগে থেকেই মৃগী রোগ ছিল।

ধারণা করা হচ্ছে, গোসল করানোর সময় মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে ডুবে মারা যান তিনি। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ লাশ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।