অতিঝুঁকিপূর্ণ কীটনাশক নিষিদ্ধের দাবিতে নগরীতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার: পরিবেশ, জনস্বাস্থ্য ও প্রাণবৈচিত্র্য সুরক্ষায় প্যারাকুয়েটসহ অতিঝুঁকিপূর্ণ রাসায়নিক কীটনাশক (ঐঐচং) পর্যায়ক্রমে নিষিদ্ধ করার দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বারসিক, বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও গ্রীণ কোয়ালিশন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে গবেষক ও বক্তারা উল্লেখ করেন, ক্ষতিকর কীটনাশকের ব্যবহারে মাটির উর্বরতা নষ্ট হচ্ছে এবং জনস্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়ছে।
গবেষণায় দেখা গেছে, ব্যবহৃত বহু কীটনাশকই অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কর্মসূচিতে ১৫ দফা দাবি উত্থাপন করে পরিবেশবান্ধব ও এগ্রোইকোলজিভিত্তিক টেকসই কৃষি ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কৃষক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।











