ঢাকা | জুলাই ১৯, ২০২৬ - ৩:২৫ পূর্বাহ্ন

শিরোনাম

চাঁপাইয়ে চক্ষু ক্যাম্পে দুশো রোগী পেল চিকিৎসাসেবা

  • আপডেট: Saturday, July 18, 2026 - 10:15 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা গার্কের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও চক্ষু ক্যাম্প। এতে দরিদ্র ও অসহায় দুইশতাধিক রোগী বিনামূল্যে চোখের পরীক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণ করেন।

শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের নামোশঙ্করবাটি ডিগ্রি কলেজে ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ মশিউর রহমান। পরে রোগী, রোগীর স্বজন এবং স্থানীয় সুধীবৃন্দের নিয়ে এক আলোচনা সভা গার্কের সিনিয়র পরিচালক ড. মোহাম্মদ মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ইকরামুল হক নাহিদ। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি ও এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, নামোশঙ্করবাটি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা বেগম ও জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ।

আয়োজকরা জানান, গার্কের নিজস্ব তিনটি চক্ষু হাসপাতালের মাধ্যমে বিনামূল্যে চোখের চিকিৎসা, ছানি অপারেশনসহ বিভিন্ন সেবা দিয়ে আসছে। ক্যাম্পে যেসব রোগীর ছানি বা জটিল চোখের সমস্যা শনাক্ত হয়েছে, তাদের বিনামূল্যে হাসপাতালে নিয়ে গিয়ে অপারেশন এবং সুস্থ হওয়ার পর নিজ এলাকায় ফিরিয়ে আনার ব্যবস্থাও করা হবে। এবারের ক্যাম্পে প্রায় দুই’শ জন রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।