১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি, বিভাগীয় জেলা শাখার উদ্যোগে নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে নগরীর সিটি বাইপাস রোড গোল চত্বর সংলগ্ন সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। পরিচিতি সভায় সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি আব্দুর রউফ। সভায় নবগঠিত কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মোমিনুল ইসলাম বাবু। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন কমিটির উপদেষ্টা সাইদুর রহমান, মাহাতাব আলী, মুক্তার আলী, আবুল কালাম ও মোস্তাক আলী। সভা পরিচালনা করেন নির্বাচন কমিশন ও কমিটির উপদেষ্টা সাইদুর রহমান।
সভায় নবগঠিত কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে ফুল দিয়ে বরণ করে নেন নির্বাচন কমিশন ও কমিটির উপদেষ্টা মুক্তার আলী। উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে পরিচিতি সভাটি সম্পন্ন হয়। সভায় কর্মচারীদের অধিকার রক্ষা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। সভা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংগঠনের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।











