ঢাকা | জুলাই ১৯, ২০২৬ - ১২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম

শুধু শহর নয়, গ্রামেও হবে সম উন্নয়ন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

  • আপডেট: Saturday, July 18, 2026 - 10:14 pm

সিরাজগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যান প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এমপি বলেছেন, বর্তমান সরকার শুধু শহর কেন্দ্রিক নয়, প্রত্যন্ত গ্রামাঞ্চলের উন্নয়নেও কাজ করছে। গ্রামেও শহরের মত স্বাস্থ্য সেবা, শিক্ষা ও যোগাযোগ ব্যাবস্থার উন্নয়নের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে নানা প্রকল্প গ্রহন করা হচ্ছে।

শনিবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৫-২৬ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বাইসাইকেল, সেলাই মেশিন, ভেন্ডিং মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে প্রতিমন্ত্রী এই কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, নির্বাচনী ইশতেহারের অন্যতম একটি ঘোষনা ছিল সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ। সেটি বাস্তবায়নে কাজ করছে স্বাস্থ্য মন্ত্রনালয়। জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ডায়ালাইসিস, আইসিইউ সেবা সংযুক্ত করা হচ্ছে। প্রান্তিক নারী ও শিশুদের সহজে সেবা দিতে ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হবে, যেখানে বিনামূল্যে ঔষুধসহ সকল ব্যবস্থা থাকবে।

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।