ঢাকা | জুলাই ১৯, ২০২৬ - ১২:৩২ পূর্বাহ্ন

শিরোনাম

পাবনায় পুলিশের উপর হামলা মামলায় আ’লীগের ১১ জন গ্রেপ্তার

  • আপডেট: Saturday, July 18, 2026 - 10:18 pm

পাবনা প্রতিনিধি: পাবনার সুজানগর উপজেলায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মিছিল করার অভিযোগে দায়ের করা দুইটি মামলায় পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করেছে।

গত শুক্রবার রাতভর অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। গতকাল শনিবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুল ইসলাম জানান, গত ১৫ জুলাই বুধবার দিনগত ভোররাতে সুজানগর উপজেলার মথুরাপুর দোহারপাড়ায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখার আড়ালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের উপজেলা শাখার সভাপতি আব্দুল ওহাবের নেতৃত্বে নাশকতার পরিকল্পনা করছিল।

এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয় একটি মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে শতাধিক নেতাকর্মী সমর্থক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয় এবং সুজানগর থানার ওসিসহ দুই পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় সুজানগর থানার পুলিশের উপ-পরিদর্শক আব্দুর রহিম বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন।