ঢাকা | জুলাই ১৬, ২০২৬ - ১১:৪৬ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন উপস্থিতির শর্ত শিথিল

  • আপডেট: Thursday, July 16, 2026 - 10:40 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত নারী শিক্ষার্থীদের জন্য মাতৃত্বকালীন উপস্থিতির শর্ত শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখন থেকে মাতৃত্বকালীন নারী শিক্ষার্থীরা মাত্র ৪০ শতাংশ ক্লাসে উপস্থিত থাকলেও চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

গত বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত অ্যাকাডেমিক কাউন্সিলের ২৬৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রাকসুর মহিলা বিভাগের দাবির পরিপ্রেক্ষিতে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত অনুমোদন পায়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান এবং রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাইয়্যিদা হাফসা বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী সিন্ডিকেট সভায় নীতিগত অনুমোদনের পর সিদ্ধান্তটি চূড়ান্তভাবে কার্যকর হবে।