ঢাকা | জুলাই ১৭, ২০২৬ - ১:৩৬ পূর্বাহ্ন

রাবিতে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট: Thursday, July 16, 2026 - 10:29 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘ইকোলজি, বায়োলজিক্যাল অ্যান্ড বায়োকেমিক্যাল সায়েন্সেস, এগ্রিকালচার অ্যান্ড পপুলেশন ইস্যুজ’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সিনেট ভবনে যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সাইন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ, পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট, ফিশারীজ বিভাগের হিট-এটিপি উপ-প্রকল্প (পিন-১৩১৯২) এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার (সিসিডিসি)।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ। পপুলেশন সাইন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের প্রফেসর জে এ এম সকিলউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিসিডিসি’র পরিচালক প্রফেসর নূরুল মোমেন। এতে আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের উটাহ বিশ্ববিদ্যালয়ের ড. মনোয়ারুল মোবিন সিদ্দিক, ইন্দোনেশিয়ার সুমেটারা উতারা বিশ্ববিদ্যালয়ের এমিলিয়া জুলিয়ান্তি সিরেগার এবং ওমানের সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের ড. ইসমাইল তারেক।

দুটি অ্যাকাডেমিক সেশনে সেমিনারে মোট ২৪টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী অংশ নেন। সিসিডিসি’র সহকারী পরিচালক প্রফেসর মো. গোলবার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাবির ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম ও জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান।