ঢাকা | জুলাই ১৭, ২০২৬ - ১:৩৫ পূর্বাহ্ন

নগরীতে আরএমপির অভিযানে গ্রেপ্তার ২৪

  • আপডেট: Thursday, July 16, 2026 - 10:44 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে ২৪ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। মহানগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাঁদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৮ জন, মাদক মামলার ৪ জন এবং অন্যান্য বিভিন্ন অপরাধমূলক মামলায় ১২ জন রয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।