বাঘায় কাঁচা মরিচের দাম বেড়েছে
বাঘা প্রতিনিধি: ‘কয়েক দিন ধরে লাগাতার বৃষ্টি। চাষিরা ক্ষেত থেকে সময়মতো মরিচ তুলতে পারছেন না। ফলে মরিচের সরবরাহ কম। এ কারণে দাম বাড়ছে।
রবিবারও ভোর থেকে অঝোর ধারায় বৃষ্টি। এর মধ্যেই রাজশাহী বাঘা হাটে গিয়ে কাঁচা মরিচের দাম জিজ্ঞেস করলে ব্যবসায়িরা বলেন, গত তিন-চার দিন আগেও যে কাঁচা মরিচ ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। গতকাল রোববার তা বেড়ে ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ক্রেতা শিল্পী খাতুন, নিলুফা আক্তার, কামরুল ইসলাম জানান, নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্যের দাম বাড়ার মধ্যে কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় তাদের ভোগান্তি আরো বেড়েছে। ব্যবসায়ী সামসুল ইসলাম বলেন, বৃষ্টিপাত অব্যাহত থাকলে বাজারে সরবরাহ আরো কমে যেতে পারে। এতে কাঁচা মরিচের দাম আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।









