ঢাকা | জুলাই ২, ২০২৬ - ১:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম

রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

  • আপডেট: Wednesday, July 1, 2026 - 10:40 pm

স্টাফ রিপোর্টার: দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে ফলজ, বনজ ও ওষুধি চারা রোপণের মাধ্যমে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুর ১২টায় রুয়েট ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দেশব্যাপী এই বিশেষ বৃক্ষরোপণ উদ্যোগ নেয়া হয়েছে। এই মহাপরিকল্পনা বাস্তবায়নে আগামী এক বছরে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় ২ লাখ ৫০ হাজার গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার প্রথম পর্যায়ে ৫৩ হাজার চারা রোপণ শুরু হলো।

অনুষ্ঠানে রুয়েটের উপাচার্য প্রফেসর ডক্টর এস এম আব্দুর রাজ্জাক, ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রফেসর ড. রবিউল ইসলাম, রেজিস্ট্রার আরিফ আহমদ চৌধুরী, প্রধান প্রকৌশলী শাহাদাত হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি মুক্তার হোসেন, দপ্তরের দায়িত্বে থাকা মুঈদুর রহমান মঈদ, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। চারা রোপণ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।