বিপিজেএ রাজশাহী শাখার নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহী শাখার চলমান কমিটির সভাপতি শরিফুল ইসলাম তোতা নব-নির্বাচিত কমিটির সভাপতি সামাদ খানের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
মঙ্গলবার নগরীর কাদিরগঞ্জ এলাকায় বিপিজেএ রাজশাহী শাখার নিজস্ব কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন নব-নির্বাচিত কমিটির সভাপতি সামাদ খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহী শাখার আজীবন সদস্য আব্দুল জাবীদ অপু।
এছাড়াও উপস্থিত ছিলেন নব-নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সহ-সভাপতি কাবিল হোসেন, যুগ্ম- সাধারণ সম্পাদক আজম খান, অর্থ সম্পাদক মিলন শেখ, সাংগঠনিক ও প্রচার সম্পাদক সোহরাব হোসেন সৌরভ ও কার্যনির্বাহী সদস্য রাশেদুল রহমান রাসেল। উপস্থিত ছিলেন সাবেক সহ-সভাপতি আলী এহসান (তুহিন), সাবেক সাংগঠনিক ও প্রচার সম্পাদক সামিউল ইসলাম (শামিম), সদস্য আ.ন.ম মুক্তার হোসেন।











