ঢাকা | জুন ২৯, ২০২৬ - ৫:১৯ পূর্বাহ্ন

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আইনজীবী ফোরাম রাজশাহী’র ৩ সদস্য বহিষ্কার

  • আপডেট: Monday, June 29, 2026 - 3:39 am

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহী ইউনিট থেকে তিনজন আইনজীবীকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন, অ্যাডভোকেট এনামুল হক, অ্যাডভোকেট মুহা: আতিকুর রহমান ইতি ও অ্যাডভোকেট মাহমুদুর রহমান রুমন।

গতকাল রোববার এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উল্লেখ করা হয় সংগঠনের সিদ্ধান্ত ভঙ্গ করে রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন নির্বাচন -২০২৬ ইং এ, বিদ্রোহী প্রার্থী হিসেবে তাঁরা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে অংশগ্রহণ করেন। এজন্য সংগঠনের পক্ষ থেকে ঐ তিনজন আইনজীবীকে নিয়মানুয়ায়ী কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।

কিন্তু তাদের জবাব সন্তোষজনক না হওয়ায় সংগঠনের সকলের সর্বসম্মত মতামতের ভিত্তিতে তাঁদের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এখন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহী ইউনিট এর কোন কার্যক্রমের সাথে তাঁদের কোন সম্পর্ক থাকবে না।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহী ইউনিট এর সদস্য সচিব অ্যাড. আবদুল মালেক রানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।