সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি: আবু সাঈদ আহ্বায়ক, সদস্য সচিব শামানুল
স্টাফ রিপোর্টার: রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের ৯ সদস্যবিশিষ্ট নতুন আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
নতুন এই আংশিক কমিটিতে আবু সাঈদ হাসানকে আহ্বায়ক এবং শামানুল হক হৃদয়কে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন রায়হান সুইট। এছাড়া যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন আরও চারজন ছাত্রনেতা।
তাঁরা হলেন— বিশাল রহমান, আব্দুল রহমান ওমর ফারুক, সানজিদ ওমর অন্তর ও মেহেদী হাসান রনি। কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে দুজনকে; তাঁরা হলেন— মেসবা আহমেদ ও মিরাজুল ইসলাম তিলক।
কেন্দ্রীয় ছাত্রদলের পাঠানো ওই চিঠিতে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের জন্য নতুন আংশিক কমিটিকে সাংগঠনিক নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন হলে এর মেয়াদ আগামী ৬০ দিন হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
একইসঙ্গে এই কমিটির মেয়াদ শেষ হওয়ার পূর্বেই সম্মেলনের আয়োজন করে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
সোনালী/জগদীশ রবিদাস










