ঢাকা | জুন ২১, ২০২৬ - ৪:০১ অপরাহ্ন

শিরোনাম

নেটওর্য়াক বিড়ম্বনায় বাংলালিংক গ্রাহকরা

  • আপডেট: Friday, June 19, 2026 - 10:29 pm

স্টাফ রিপোর্টার: মোবাইল অপারেটর বাংলা লিংকের গ্রাহরা বেশ কয়েকদিন থেকে নেটওর্য়াক বিড়ম্বনায় ভুগছেন।

গ্রাকদের অভিযোগ, রিং বাজলেও ফোন রিসিভ করার পর কোন কথা শোনা যাচ্ছে না। হঠাৎ শোনা গেলেও তা আবারও হারিয়ে যাচ্ছে। এক প্রান্তে কথা শোনা গেলেও অপর প্রান্তে শোনা যাচ্ছে না। এটাকে অনেকে ফোনের ত্রুটি ভেবে বিরক্ত হয়েছে।

নগরীর উপশহর এলাকার শরিফ নামে এক গ্রাহক জানান কয়েকদিন থেকে ফোনে কথা বলতে বিড়ম্বনা হওয়ায় বিরক্ত হয়ে রাত ১১ টার সময় মেকারের নিকট গেলে ফোনের কোন ত্রুটি পাওয়া যায়নি। এমনি অভিযোগ করলেন অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষিকা।

তিনি জানান, গত কয়েকদিন থেকে ফোনে কথা বলতে গেলে একবার শোনা যায়তো একবার শোনা যায়না। যা নিয়ে তিনি  বিড়ম্বনায আছেন। কথা বলতে একাধিক বার কল করতে হচ্ছে। প্রতিবারই কাটা হচ্ছে কল চার্জ ।

মোমিন নামে আরেকজন গ্রাহক জানান তিনি ফোনের ত্রুটি ভেবে মেকারের নিকট গেলে তার ফোনে কোন ত্রুটি পাওয়া যায়নি। সেবা বঞ্চিত গ্রাহকের পকেট কাটা গেলেও অপারেটর রয়েছে নির্লিপ্ত। অনেক গ্রাহক ক্ষোভ জানিয়ে বলেন, সিম ফেলে দিতাম কিন্তু অনেকের সাথে যোগযোগ বন্ধ হয়ে যেতে পারে ভেবে কিছু করা যাচ্ছে না। গ্রাহকরা অবিলম্বে উদ্ভুত সমস্যা সমাধানে কতৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কমনা করেছেন।