ঢাকা | জুন ১৫, ২০২৬ - ৪:২৪ পূর্বাহ্ন

শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৬২ বোতল মাদক জব্দ

  • আপডেট: Sunday, June 14, 2026 - 11:07 pm

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৬২ বোতল ভারতীয় নেশাজাতীয় মাদক জব্দ করেছে বিজিবি। এ তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে উপজেলার কোটালীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মনাকষা বিওপির টহল দল। অভিযানকালে ফেনসিডিলের বিকল্প ৪৪ বোতল ভারতীয় ফেয়ারডিল ও ১১৮ বোতল এস্কাফ মাদক জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬৫ হাজার টাকা। এদিকে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।