ঢাকা | জুন ১৫, ২০২৬ - ৪:৩৬ পূর্বাহ্ন

পাবনার আতাইকুলয়া স্কুলছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্তের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর

  • আপডেট: Sunday, June 14, 2026 - 10:58 pm

পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়া উপজেলার আর-আতাইকুলয়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানি অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ও দোষীকে গ্রেপ্তারের দাবিতে অভিযুক্তের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা,ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে স্থানীয়রা।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, গত বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১টায় আরিয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী স্কুল শেষে বাড়ি ফিরছিল। এ সময় খড় ব্যবসায়ী কাশেম শেখ তার হাত ধরে টানাটানি করে।

এ ঘটনায় পরদিন শিক্ষার্থীর মা বাদী হয়ে কাশেম শেখ কে অভিযুক্ত করে আতাইকুলা থানায় মামলা দায়ের করে। এ ঘটনার প্রতিবাদে গতকাল রোববার দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা কাশেম শেখকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে স্থানীয়রা কাশেম শেখের খড়ের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয়। ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।