ঢাকা | জুন ১৫, ২০২৬ - ১২:৫৫ পূর্বাহ্ন

বাগমারায় অপপ্রচারে ক্ষুব্ধ হয়ে বিএনপি-জামায়াতের সংবাদ সম্মেলন

  • আপডেট: Sunday, June 14, 2026 - 10:59 pm

বাগমারা প্রতিনিধি: বাগমারায় বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগ একাট্রা হয়ে খাল পুন:খননের নামে টাকা হরিলুটের মিথ্যা অভিযোগ তুলে এলাকায় অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছেন প্রকল্পের সভাপতি এবং ঝিকার ইউপির সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতি মোবারক হোসেন মঞ্জু।

রোববার বিকেলে ঝিকরা বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন করে তিনি এই দাবি করেন। এ সময় বাগমারা উপজেলা জামায়াতের সেক্রেটারী ও ঝিকরা ইউনিয়ন জামায়াতের আমীর ইব্রাহিম হোসেনও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মোবারক হোসেন দাবি করেন, বাগমারার ঝিকরা ইউনিয়নের ঝালগ্রাম বিলের কৈহিতপাড়া থেকে রনসিবাড়ী পর্যন্ত সাত কিলোমিাটর খাল পুন:খনন প্রকল্পের কাজ চলছে। পুরো কাজের তদারকি করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।

অথচ বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগ একাট্রা হয়ে খাল পুন:খননের নামে টাকা হরিলুট করা হচ্ছে বলে একটি মহল সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে বানোয়াট সংবাদ পরিবেশন করে এলাকায় অপপ্রচার চালাচ্ছে।

প্রকৃতপক্ষে ওই খাল পুন:খনন কাজে নিয়োজিত ভেকু দ্বারা প্রতিদিন কি পরিমাণ কাজ করা হচ্ছে তা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাপযোগ করে যাচাই-বাছাই অন্তে সঠিক হিসাব অনুযায়ী সরকারি ভাবে তাদের বিল পরিশোধ করা হচ্ছে।

তাছাড়া শ্রমিকের নামের তালিকায় স্বচ্ছল ব্যক্তিদের সংযুক্ত করে টাকা আত্নসাৎ করা হচ্ছে বলেও অপপ্রচার চালানো হচ্ছে। কারণ যে সব শ্রমিক খালখনন কাজে নিয়োজিত রয়েছেন তারা কেউই এখন পর্যন্ত কোন প্রকার পারিশ্রমিক পাননি। কাজেই এ ধরনের মিথ্যা সংবাদ পরিবেশ থেকে বিরত থাকার জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে সচেতন সাংবাদিক মহলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।