ঢাকা | জুন ১১, ২০২৬ - ১১:০৩ অপরাহ্ন

সোনামসজিদ সীমান্তে ভারতীয় মোবাইলসহ চোরাকারবারি আটক

  • আপডেট: Thursday, June 11, 2026 - 9:38 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ-বালিয়াদিঘি সীমান্ত এলাকায় বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ৯টি ভারতীয় মোবাইল ফোনসহ একজনকে আটক করেছে বিজিবি সদস্যরা।

আটককৃত হচ্ছে- জেলার শিবগঞ্জ উপজলার চাঁদপুর গ্রামের ইসলামইল হোসেনের ছেলে সালাউদ্দিন (৩৬)।

৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, গত বুধবার রাত ৯টার সময় ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপি একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামস্থ মধ্যবাজার সংলগ্ন পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে।

এসময় টহল দল সালাউদ্দিনের কোমরে বেল্ট দিয়ে বাঁধা আবস্থায় ৯টি ভারতীয় বিভিন্ন মডেলের মোবাইল ফোন এবং ১টি মোটরসাইকেল জব্দ করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের শেষে গতকাল বৃহস্পতিবার দুপুরে আটক সালাউদ্দিনকে আদালতে সোর্পদ করে পুলিশ।