ঢাকা | জুন ১২, ২০২৬ - ২:২০ পূর্বাহ্ন

‘বিএনপির দলীয় কোন্দলের কারণেই চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ভরাডুবি’

  • আপডেট: Thursday, June 11, 2026 - 9:41 pm

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: বিএনপির দলীয় কোন্দলের কারণে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে ভরাডুবি হয়েছে বলে মন্তব্য করেছেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আশরাফুল হক।

তিনি বলেন, আগামীতে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে এর প্রভাব পড়বে জানিয়ে ঐক্যবদ্ধের কোন বিকল্প নেই। ফলে কোন্দল দূর করতে দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন।

বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে নয়ালাভাঙা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

Oplus_131072

এতে আরো উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম, যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম, আতিকুল ইসলাম জুয়েল, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেন্টু ও মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক হায়দারীসহ শিবগঞ্জ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আগামীতে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার জন্য ইউনিয়নসহ সকল নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।