ঢাকা | জুন ১২, ২০২৬ - ২:২০ পূর্বাহ্ন

পুঠিয়ায় পানের বরজে গাঁজা চাষ, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট: Thursday, June 11, 2026 - 9:43 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়া উপজেলায় পানের বরজে গাঁজা চাষের অভিযোগে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। এসময় তার বরজ থেকে ৬টি গাঁজা গাছ জব্দ করা হয়।

র‌্যাব-৫ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল পুঠিয়া থানার কাজুপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে একটি পানের বরজ থেকে প্রায় ১২ ফুট উচ্চতার ৬টি গাঁজা গাছ উদ্ধার করা হয়।

জব্দকৃত গাঁজা গাছগুলোর আনুমানিক ওজন সাড়ে ৮ কেজি।রাজশাহী খাবার এ ঘটনায় গ্রেপ্তার সাহাবুর মোল্লা পুঠিয়া উপজেলার কাজুপাড়া গ্রামের বাসিন্দা মমিন মোল্লার ছেলে সাহাবুর মোল্লা (৩৫)।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহাবুর মোল্লা স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাঁজা গাছ চাষ করে স্থানীয় এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। জব্দকৃত গাঁজা গাছগুলো বিক্রির উদ্দেশ্যেই তিনি চাষ করেছিলেন বলেও স্বীকার করেন।

র‌্যাব-৫ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজশাহীর পুঠিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।