ঢাকা | জুন ১১, ২০২৬ - ১২:১৫ পূর্বাহ্ন

শিরোনাম

তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট: Wednesday, June 10, 2026 - 10:38 pm

স্টাফ রিপোর্টার: তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা, সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে রাজশাহীতে তথ্য অধিকার আইন, ২০০৯ বাস্তবায়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। কর্মশালায় ভার্চুয়াল প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মিজ ফারাহ শাম্মী।

এছাড়া ভার্চুয়ালি বক্তব্য দেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান। তথ্য অধিকার আইন, ২০০৯-এর পটভূমি, উদ্দেশ্য এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠায় এর গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব ড. মোহাম্মদ আশরাফুল আলম।

তথ্য অধিকার আইন বাস্তবায়নে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ সাদিকুর রহমান।

কর্মশালায় আরও বক্তব্য দেন রাজশাহীর সিভিল সার্জন ডা. এসআইএম রাজিউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) বেলায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন প্রমুখ।