ঢাকা | জুন ৯, ২০২৬ - ১:২৭ পূর্বাহ্ন

শিরোনাম

মোহনপুর টিটিসিতে কারিগরি প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত

  • আপডেট: Monday, June 8, 2026 - 11:01 pm

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এ ASSET প্রকল্পের বিশেষ ব্যাচ-১ম ও ৮ম সাইকেলের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত টিটিসি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাহিমা বিনতে আখতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জোবায়দা সুলতানা এবং মোহনপুর থানার সাব ইন্সপেক্টর মোদাচ্ছের হোসেন।

প্রশিক্ষক সাইফুদ্দিন শেখ ও বিউটি খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রশিক্ষণ শাখার ইনচার্জ সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর টিটিসির অধ্যক্ষ গোলাম রাব্বানী।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম। দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পায়। তাই তরুণদের কারিগরি শিক্ষায় আগ্রহী হয়ে দক্ষ জনশক্তিতে পরিণত হওয়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় এবং তাদের ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করা হয়।

উল্লেখ্য, একটাই লক্ষ্য হতে হবে দক্ষ, কারিগরি শিক্ষা নিলে দেশ ও বিদেশে কর্ম মিলে”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে অঝঝঊঞ প্রকল্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানে মোহনপুর টিটিসির সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।