ঢাকা | জুন ৬, ২০২৬ - ১১:২১ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২১ জন গ্রেপ্তার

  • আপডেট: Saturday, June 6, 2026 - 10:13 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ৬ জন মাদকব্যবসায়ী, ১০ জন মাদকসেবী ও ওয়ারেন্টভুক্তসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটককৃতরা হচ্ছে- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বকুল আলী (৩০), দেলোয়ার (২৮),  আসলাম আলী (৫৩), খলিল (৩১, রহিত ইসলাম (১৯), আসাদুল্লাহ (১৮), সুমন আলী (২২),  সালাম (৫০),  দুলাল (৩২),  মোমেনা খাতুন (৫০),  জাহিরুল ইসলাম (৩৮), আলীম (২২), জুয়েল রানা (৩৫), বাবু (৩৮), শাহিন রেজা (৩৮), হযরত আলী (২২),  শ্রী কৃষ্ণ চৌধুরী (৩৩),  নয়ন হালদার (৩৮), মোঃ নাসির উদ্দিন (৪১), রাকিমুদ্দিন (৩০) ও জাহিদ হাসান কাওসার (২১)।

চাঁপাইনবাবগঞ্জ আতারক্ত পুলিশ সুপার এস.এম ওয়াসিম ফিরোজ জানান, গত শুক্রবার রাতে পুলিশের একটি দলচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মাদক বিরোধী, ওয়ারেন্ট তামিল ও নিয়মিত মামলার আসামি গ্রেপ্তার করার নিমিত্তে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয় এবং বিশেষ অভিযানে ২০ লিটার চোলাই মদ, ৫’শ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবাসহ ২১ জনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় সদর মডেল থানায় পৃথক পৃথক মামলা দায়ের শেষে গতকাল শনিবার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।