ঢাকা | জুন ৩, ২০২৬ - ১:১৩ পূর্বাহ্ন

গোদাগাড়ীতে এমপির উদ্যোগে ৪শ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ

  • আপডেট: Tuesday, June 2, 2026 - 10:16 pm

গোদাগাড়ী প্রতিনিধি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুস্থ ও অসহায় ৪০০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নগদ ৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে গোদাগাড়ী বিভিন্ন এলাকার অসহায় মানুষের হাতে এই ঈদ উপহার তুলে দেয়া হয়।

প্রধান অতিথি উপস্থিত থেকে নগদ অর্থ বিতরণ করেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক, জেলা সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক কামরুজ্জামান, জেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. ওবায়দুল্লাহ, গোদাগাড়ী উপজেলা আমির মাস্টার নুমায়ন আলী এবং পৌর আমির আনারুল ইসলাম। আর্থিক সহায়তা পেয়ে অসহায় পরিবারগুলোর মাঝে আনন্দ ও সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।