ঢাকা | জুন ১, ২০২৬ - ১২:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম

পরিবারের সাথে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরছে মানুষ

  • আপডেট: Sunday, May 31, 2026 - 11:19 pm

স্টাফ রিপোর্টার: পরিবারের সাথে ঈদ উল আযহা উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে রাজশাহীর মানুষ। এতে বাস টার্মিনাল ও রেল স্টেশনে গতকাল রোববার ছিল যাত্রীদের ভিড়। তাছাড়া মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ।

আজ সোমবার খুলবে সব অফিস -আদালত। তাই গতকাল রবিবার ভোর থেকেই বাস টার্মিনাল, মহাসড়ক সংলগ্ন বাস স্টপেজ, রেল স্টেশন ও শহরের বাস কাউন্টারগুলোতে কর্মস্থলে ফেরা যাত্রীদের ভিড় দেখা যায়। রাজশাহীর ঢাকা বাসস্ট্যান্ডের কাউন্টারে অনেকেই আগে থেকে এসে বসে ছিলেন বাসের জন্য। আবার অনেককে হন্যে হয়ে টিকিট খুজতে দেখা গেছে। ট্রেনে টিকিট ছাড়া অনেককে দাড়িয়ে যেতে দেখা গেছে।

সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন বলেন, ঈদ উল আযহার ছুটি শেষ হওয়ায় রাজধানীতে ফিরতে শুরু করেছে উত্তর ও দক্ষিনাঞ্চলের কর্মজীবিরা। ফলে সিরাজগঞ্জের মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। বিভিন্ন বাস স্টপেজ, কাউন্টারগুলোতেও রয়েছে যাত্রীদের ভিড়। বেলা বাড়ার সাথে সাথে যাত্রীদের ভিড় ও মহাসড়কে যানবাহনের চাপ আরও বেড়েছে।